ঢাকাFriday , 6 November 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

গ্রিনল্যান্ডে ম্যানহাটনের সমান বিশাল বরফের টুকরো বিচ্ছিন্ন


August 26, 2026 2:45 am
Link Copied!

গ্রিনল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত পিটারম্যান হিমবাহ থেকে ম্যানহাটনের সমান আয়তনের একটি বিশাল বরফের টুকরো বিচ্ছিন্ন হয়েছে। ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) কপার্নিকাস সেন্টিনেল-১ মিশনের তথ্য অনুযায়ী, গত ৪ আগস্ট ৭৬ বর্গকিলোমিটার আয়তনের বিশাল এই বরফখণ্ডটি হিমবাহের মূল অংশ থেকে আলাদা হয়ে যায়।

২০১২ সালের পর এটি পিটারম্যান হিমবাহের সবচেয়ে বড় বরফ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা। গবেষকরা জানিয়েছেন, হিমবাহটির এই ভাসমান বরফের স্তরে গত কয়েক মাস ধরেই বড় ধরনের ফাটল দেখা যাচ্ছিল। সেন্টিনেল-১ স্যাটেলাইটের রাডার চিত্রে এই ফাটলগুলোর দ্রুত বিস্তার পর্যবেক্ষণ করা হয়েছে।

এই বিচ্ছিন্ন বরফখণ্ডটি বা ‘আইস আইল্যান্ড’ প্রায় ১৫০ মিটার পুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অটোয়া বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক অ্যাডাম গার্বো জানান, এটি হিমবাহ ব্যবস্থার দ্রুত পরিবর্তনের একটি শক্তিশালী উদাহরণ। বিজ্ঞানীরা আরও আশঙ্কা করছেন, হিমবাহটিতে বর্তমানে বিদ্যমান আরও দুটি বড় ফাটলের কারণে অদূর ভবিষ্যতে আরও দুটি বিশাল বরফখণ্ড বিচ্ছিন্ন হতে পারে।

আর্কটিক অঞ্চলে এ ধরনের বড় আকৃতির টেবুলার আইসবার্গ বিরল। গবেষকরা এখন কৃত্রিম উপগ্রহ এবং বিমান পর্যবেক্ষণের মাধ্যমে এই বরফখণ্ডটির গতিপথ ট্র্যাক করছেন। এটি সমুদ্রের জাহাজ চলাচল এবং উপকূলীয় অবকাঠামোর জন্য ঝুঁকি তৈরি করতে পারে কি না, তা খতিয়ে দেখছে এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ কানাডার বিশেষজ্ঞ দল। জলবায়ু পরিবর্তনের প্রভাবে মেরু অঞ্চলের বরফ কীভাবে পরিবর্তিত হচ্ছে, তা বুঝতে এই ঘটনাটি বৈজ্ঞানিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।