ঢাকাWednesday , 26 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাহাজ বিধ্বংসী নতুন অস্ত্রের মহড়া চালাল যুক্তরাষ্ট্র


August 26, 2026 9:45 am
Link Copied!

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আয়োজিত দুটি বড় ধরনের যৌথ মহড়ায় জাহাজ বিধ্বংসী নতুন সক্ষমতার প্রদর্শন করেছে। ফিলিপাইন সাগর এবং হাওয়াই দ্বীপপুঞ্জের উপকূলে আয়োজিত ‘ভ্যালিয়েন্ট শিল্ড’ ও ‘রিমপ্যাক’ মহড়ায় স্টিলথ বোম্বার থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং দূরনিয়ন্ত্রিত বা মানহীন নৌযান ব্যবহারের মাধ্যমে লক্ষ্যবস্তু ধ্বংসের এই সক্ষমতা যাচাই করা হয়।

গত ২৭ জুন ভ্যালিয়েন্ট শিল্ড মহড়ার অংশ হিসেবে মারিয়ানা দ্বীপপুঞ্জের উত্তরে মার্কিন বিমান বাহিনীর একটি বি-২ স্টিলথ বোম্বার থেকে এজিএম-১৫৮সি লং রেঞ্জ অ্যান্টি-শিপ মিসাইল (এলআরএএসএম) নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রটি অব্যবহৃত উভচর পরিবহন ডক জুনোকে লক্ষ্য করে আঘাত হানে। এটি ছিল বি-২ বিমান থেকে সর্বসাধারণের সামনে চালানো প্রথম এলআরএএসএম উৎক্ষেপণ। এই সক্ষমতা প্রশান্ত মহাসাগরের বিস্তৃত এলাকায় দীর্ঘপাল্লার গোপন অভিযানের ক্ষেত্রে মার্কিন সামরিক বাহিনীকে বিশেষ সুবিধা দেবে।

মার্কিন প্যাসিফিক এয়ার ফোর্সের কমান্ডার জেনারেল কেভিন স্নাইডার বলেন, উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় মার্কিন সামরিক বাহিনীর অভিযোজন ও নমনীয়তার প্রতিশ্রুতি প্রকাশ পেয়েছে এই মহড়ায়। তিনি আরও উল্লেখ করেন, সামুদ্রিক প্রতিরক্ষায় এই ধরনের অপারেশন প্রতিপক্ষের বিরুদ্ধে সিদ্ধান্তমূলক সুবিধা বজায় রাখতে এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাতীয় স্বার্থ রক্ষা করতে সহায়তা করবে।

এদিকে হাওয়াই উপকূলে অনুষ্ঠিত রিমপ্যাক মহড়ায় যুক্তরাষ্ট্রসহ ৩০টি দেশের নৌবাহিনী অংশ নেয়। গত ১৭ জুলাই এই মহড়ায় সাবমেরিন থেকে নিক্ষিপ্ত টর্পেডো এবং বিভিন্ন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মোবাইল বে ও পেলিলিও নামের দুটি জাহাজ ডুবিয়ে দেওয়া হয়।

মহড়ায় প্রথমবারের মতো গ্লোবাল অটোনোমাস রিকনসেন্স ক্রাফট (জিএআরসি) নামক স্বয়ংক্রিয় বা মানহীন নৌযান ব্যবহার করা হয়। ইউএস নেভির ইউএসভি ডিভিশন-৩২ এই মহড়ায় অংশ নিয়ে লক্ষ্যবস্তু শনাক্ত ও আক্রমণের ক্ষেত্রে এই প্রযুক্তির কার্যকারিতা প্রদর্শন করে। মার্কিন নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এই যৌথ মহড়াগুলো মিত্র দেশগুলোর সঙ্গে মিলে সমুদ্রপথে লক্ষ্যবস্তু শনাক্ত, ট্র্যাকিং এবং সফলভাবে আক্রমণের বাস্তবসম্মত প্রশিক্ষণ হিসেবে কাজ করে।