ঢাকাTuesday , 28 July 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

নতুন প্রযুক্তিতে আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াল ইরান


July 27, 2026 12:50 am
Link Copied!

ইরানে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ও নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত করার কথা জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া। চলমান যুদ্ধের মধ্যেও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে এই উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন তিনি।

তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, রোববার (২৬ জুলাই) আক্রমিনিয়া জানান, সাম্প্রতিক যুদ্ধবিরতির সময় এবং বিভিন্ন হামলার মধ্যেও ইরানের সেনাবাহিনী তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠন ও আধুনিকায়নে কাজ করেছে। বিশেষ করে বিমান প্রতিরক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

আক্রমিনিয়া জানান, ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা ব্যবস্থাগুলো মেরামতের পাশাপাশি নতুন প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যা সেনাবাহিনীর অপারেশনাল সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, গত তিন মাসের যুদ্ধবিরতিকে ইরান তাদের প্রতিরক্ষা পরিকল্পনা বাস্তবায়নের একটি সুযোগ হিসেবে কাজে লাগিয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনী সব ধরনের পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। আক্রমিনিয়ার দাবি, হরমুজ প্রণালি উন্মুক্ত করা, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করা এবং বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র যে লক্ষ্য নিয়ে আগ্রাসন চালিয়েছিল, তার কোনোটিই সফল হয়নি।

যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি বলেন, ভবিষ্যতে কোনো আগ্রাসন চালানো হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। ওয়াশিংটন যদি তাদের এই নীতি অব্যাহত রাখে, তবে সংঘাতের পরিধি আরও ছড়িয়ে পড়তে পারে। এমন পরিস্থিতি মোকাবিলায় ইরান ইতিমধ্যে নতুন কৌশল ও পরিকল্পনা গ্রহণ করেছে বলে তিনি উল্লেখ করেন।