ঢাকাWednesday , 29 July 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

ভারতে বিরোধী মতের বই বিক্রির জেরে দোকান গুঁড়িয়ে দেওয়ার হুমকি বিজেপি কর্মীদের


July 29, 2026 2:20 pm
Link Copied!

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের উল্টোদিকে অবস্থিত ‘কাউন্টার এরা’ নামের একটি বইয়ের দোকান গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে স্থানীয় বিজেপি কর্মীরা। দোকানের প্রকাশক ও সহ-সম্পাদক রক্তিম ঘোষ অভিযোগ করেছেন, গত ২২ জুলাই বিজেপি সমর্থিত কয়েকজন ব্যক্তি দোকানে এসে সরকারবিরোধী ও আদর্শগতভাবে ভিন্নমতের বই বিক্রির দায়ে দোকানটি ভেঙে ফেলার হুমকি দেন। বাক-স্বাধীনতা ও ভিন্নমতের প্রকাশনার ওপর এ ধরনের আক্রমণ উদ্বেগের সৃষ্টি করেছে।

ঘটনার বিবরণ
প্রকাশক রক্তিম ঘোষ জানান, ২২ জুলাই ৭-৮ জন বিজেপি কর্মী দোকানে এসে হুমকি দিয়ে যান যে, তারা যেসব বই বিক্রি করছেন সেগুলো ‘দেশবিরোধী’। দোকানটি গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তারা সতর্ক করে যান যে, সরকার বা ক্ষমতাসীন দলের আদর্শের বাইরের কোনো বই এখানে রাখা যাবে না। যাদবপুর এলাকায় বিজেপির প্রভাব কম থাকায় তাৎক্ষণিকভাবে তারা ভাঙচুর চালানোর সাহস না পেলেও, একা পেয়ে দোকানিকে ভয়ভীতি প্রদর্শন করেন। সোমবারও একটি মিছিল থেকে একইভাবে অশালীন মন্তব্য করা হয় বলে তিনি অভিযোগ করেন।

কেন এই হুমকি
দোকানটিতে মূলত ইতিহাস, সমাজবিজ্ঞান এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির ওপর গবেষণাধর্মী বই বিক্রি করা হয়। প্রকাশক জানান, তারা বর্তমান সরকারের মতাদর্শের বিপরীতমুখী বই রাখার কারণে শুরু থেকেই বিজেপিকর্মীদের চক্ষুশূলে পরিণত হয়েছেন। বিশেষ করে ভারতে মুসলিমদের বর্তমান পরিস্থিতি এবং হিন্দুত্ববাদের বিবর্তন নিয়ে প্রকাশিত বইগুলো নিয়ে তারা ব্যাপক আপত্তি তুলেছেন।

প্রেক্ষাপট
রক্তিম ঘোষের দাবি, পশ্চিমবঙ্গে মে মাসের শুরু থেকে হকার উচ্ছেদ কেন্দ্রিক যে অস্থিরতা চলছে, তার অংশ হিসেবেই এই হুমকি দেওয়া হয়েছে। পুলিশি অভিযানের পাশাপাশি স্থানীয়ভাবে বিজেপির কর্মীরা ভাসমান বা ছোট দোকানদারদের ওপর চাপ সৃষ্টি করছে। তারা মূলত সেই সব স্থানগুলোকে টার্গেট করছে যেখানে ক্ষমতাসীন দলের ভাষ্যের বাইরে কোনো ভিন্ন মত বা চিন্তার চর্চা হয়।