ঢাকাSaturday , 29 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

মধ্যপ্রাচ্যের সংঘাত: দুবাই বিমানবন্দরে যাত্রী ও ফ্লাইট কমেছে ৩৩ শতাংশ


August 29, 2026 12:45 pm
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে (ডিএক্সবি) যাত্রী ও ফ্লাইট চলাচল কমেছে। দুবাই এয়ারপোর্টস জানিয়েছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে বিমানবন্দরটির যাত্রীসংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৩১ দশমিক ৩ শতাংশ কমে ৩ কোটি ১৫ লাখে নেমেছে। বৈশ্বিক এই বিমানবন্দরের যাত্রী কমে যাওয়ার বিষয়টি মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব হিসেবে দেখা হচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) যাত্রীসংখ্যা ছিল ১ কোটি ৩০ লাখ। আগের বছরের একই সময়ের তুলনায় এ সময় বিমান চলাচলেও বড় ধরনের ধস নেমেছে। প্রথম ছয় মাসে বিমানবন্দরটিতে উড়োজাহাজ ওঠানামা করেছে প্রায় ১ লাখ ৫০ হাজার ৬০০ বার, যা এক বছর আগের তুলনায় ৩২ দশমিক ১ শতাংশ কম।

চলমান এই পরিস্থিতির পেছনে মূলত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া ইরান যুদ্ধ এবং এর জেরে উপসাগরীয় অঞ্চলের আকাশপথে বিধিনিষেধ, ফ্লাইট বাতিল ও রুট পরিবর্তন দায়ী। এই সংকটের প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে। এছাড়া জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে এয়ারলাইনগুলো বড় ধরনের চাপের মুখে পড়েছে।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি এখন উন্নতির দিকে। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে দুবাই বিমানবন্দরে মাসিক যাত্রীসংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের প্রত্যাশা, আন্তর্জাতিক এয়ারলাইনগুলো পুনরায় ফ্লাইট চালু করলে এবং আসন সক্ষমতা বাড়লে বছরের দ্বিতীয় অংশে যাত্রী চলাচলের হার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।