ঢাকাSaturday , 29 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

ডাটা সেন্টারের বায়ু দূষণ লুকানোর সুযোগ করে দিচ্ছে যুক্তরাষ্ট্রের ইপিএ


August 29, 2026 2:15 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি (ইপিএ) শিল্পকারখানার বায়ু দূষণ সংক্রান্ত পারমিট প্রক্রিয়ায় জনগণের মতামত জানানোর বর্তমান নিয়মটি বাতিলের পরিকল্পনা করেছে। এই পদক্ষেপের ফলে ডাটা সেন্টারসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিকরা স্থানীয় বাসিন্দাদের কোনো প্রকার পূর্বসতর্কতা বা জনসম্মতি ছাড়াই প্রকল্প শুরুর সুযোগ পাবেন বলে জানিয়েছেন পরিবেশবাদী ও অধিকার কর্মীরা।

ইপিএ-এর নতুন এই পরিকল্পনার আওতায় ১৯৭০ সাল থেকে কার্যকর ‘নিউ সোর্স রিভিউ’ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনা হবে। এর ফলে ল্যান্ডফিল, পেপার মিল এবং নতুন ডাটা সেন্টারের মতো প্রকল্পগুলোর দূষণ নিয়ন্ত্রণে জনগণের অংশগ্রহণের সুযোগ আর থাকছে না। বর্তমানে এই নিয়মটি ল্যাঙফিল বা বিদ্যুৎকেন্দ্রের মতো বিভিন্ন স্থাপনার ক্ষেত্রে প্রযোজ্য, যা এখন এআই ডাটা সেন্টারের সম্প্রসারণের সাথে সাথে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

দক্ষিণ এনভায়রনমেন্টাল ল সেন্টারের (এসইএলসি) সিনিয়র অ্যাটর্নি কেরি পাওয়েল বলেন, প্রশাসন ডাটা সেন্টার নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করতে চায়। ইপিএ-এর এই সিদ্ধান্তের ফলে গোপন প্রক্রিয়ায় পারমিট ইস্যু করা হবে এবং বুলডোজার নামার আগ পর্যন্ত স্থানীয় মানুষ জানতেই পারবে না সেখানে কী হতে যাচ্ছে।

ইপিএ প্রশাসকের বক্তব্য

ইপিএ প্রশাসক লি জেলডিন দাবি করেছেন, ওয়াশিংটন থেকে সিদ্ধান্ত না চাপিয়ে স্থানীয় কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হচ্ছে। তার মতে, এটি অপ্রয়োজনীয় ও জটিল নিয়মাবলি দূর করার একটি অংশ। সংস্থাটির দাবি, যেসব শিল্প প্রতিষ্ঠানকে ‘মাইনর’ বা গৌণ দূষণকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাদের পরিবেশগত প্রভাব সীমিত।

সমালোচকদের উদ্বেগ

পরিবেশবাদী গোষ্ঠীগুলোর দাবি, ‘মাইনর’ বা গৌণ দূষণকারী হিসেবে যাদের উল্লেখ করা হচ্ছে, বাস্তবে তাদের কর্মকাণ্ড স্থানীয় পরিবেশে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। উদাহরণ হিসেবে তারা টেনেছে টেনেসিতে অবস্থিত এক্সএআই (xAI)-এর কলোসাস-১ ডাটা সেন্টারের কথা। সেখানে স্থানীয় স্বাস্থ্য দপ্তরের গণশুনানির মাধ্যমেই প্রতিষ্ঠানটির অনিয়মগুলো উঠে এসেছিল।

প্রায় ২০০টি স্বাস্থ্য ও পরিবেশবাদী সংগঠন ইপিএ-এর এই প্রস্তাবের বিরুদ্ধে তাদের মতামত জমা দিয়েছে। কেন্টাকি রিসোর্সেস কাউন্সিলের আইনজীবী বায়রন গ্যারির মতে, জনগণের অভিজ্ঞতা ও মতামত ছাড়া দূষণকারী স্থাপনাগুলোর সামগ্রিক প্রভাব মূল্যায়ন করা অসম্ভব। বর্তমানে ইপিএ ৪ হাজার ৯০০টিরও বেশি আপত্তি পর্যালোচনা করছে।