ঢাকাTuesday , 8 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

কুমিল্লা সিটির ভোটার হলেন এনসিপির মেয়র প্রার্থী তারিকুল ইসলাম


September 8, 2026 1:45 am
Link Copied!

বাংলাদেশের কুমিল্লায় কুমিল্লা সিটি করপোরেশনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত মেয়রপ্রার্থী অ্যাডভোকেট তারিকুল ইসলাম। সোমবার (৭ সেপ্টেম্বর) নিজের ভোটার এলাকা মুরাদনগর উপজেলা থেকে কুমিল্লা সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করেন তিনি। বিষয়টি অ্যাডভোকেট তারিকুল ইসলাম নিজেই নিশ্চিত করেছেন।

ভোটার এলাকা পরিবর্তনের মধ্য দিয়ে সিটি নির্বাচনে তার প্রার্থী হওয়ার বিষয়টি আরও স্পষ্ট হলো। এনসিপির পক্ষ থেকে তাকে মেয়র পদে লড়ার জন্য মনোনীত করা হয়েছে।

পেশাগত জীবনে তারিকুল ইসলাম সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। এছাড়া তিনি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং বর্তমানে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে রয়েছেন।