ঢাকাSaturday , 8 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৪৯ জন


August 8, 2026 4:15 am
Link Copied!

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদফতর শুক্রবার (৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে নতুন এসব রোগী শনাক্ত হন। তবে এই ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ৬৭ জন, খুলনা বিভাগে ২৩ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন এবং রংপুর বিভাগে ৩ জন রয়েছেন। বাকি বিভাগগুলোতে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হননি।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ৭ আগস্ট পর্যন্ত সারা দেশে মোট ১৭ হাজার ৬৫৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৬ হাজার ৩১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৮১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে।