ঢাকাWednesday , 7 October 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে ছড়িয়েছে ক্যানসার

Truth Post
August 9, 2026 10:15 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার রোগটি আরও মারাত্মক আকার ধারণ করেছে বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। বিবিসি নিউজনাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে হান্টার জানান, ক্যানসারটি বাইডেনের প্রোস্টেট থেকে হাড় এবং শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে। তিনি বাবার বর্তমান শারীরিক অবস্থাকে ‘অত্যন্ত যন্ত্রণাদায়ক’ এবং ‘সব দিক থেকেই বেশ দুর্বল করে দেওয়ার মতো’ হিসেবে বর্ণনা করেছেন।

২০২৫ সালের মে মাসে রুটিন পরীক্ষার সময় জো বাইডেনের প্রোস্টেটে ছোট একটি টিউমার শনাক্ত হয়। সে সময় চিকিৎসকরা জানিয়েছিলেন যে এটি হরমোন-সংবেদনশীল ক্যানসার, যার চিকিৎসা সম্ভব। এরপর বাইডেন হরমোন থেরাপি ও রেডিয়েশন চিকিৎসা গ্রহণ করেন। গত বছরের অক্টোবরে ফিলাডেলফিয়ার পেন মেডিসিন রেডিয়েশন অনকোলজিতে তিনি রেডিয়েশন চিকিৎসার কোর্স সম্পন্ন করেছিলেন।

আমেরিকান ক্যানসার সোসাইটির তথ্য অনুযায়ী, প্রোস্টেট ক্যানসার পুরুষদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সাধারণ ক্যানসার। সাধারণত ৬৫ বছর বা তার বেশি বয়সি পুরুষরা এই রোগে বেশি আক্রান্ত হন। প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব হলে এ রোগের নিরাময় হার অনেক বেশি থাকে, তবে ক্যানসার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়লে বেঁচে থাকার হার উল্লেখযোগ্যভাবে কমে আসে।

বর্তমানে বাইডেনের শারীরিক অবস্থার অবনতি নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। চিকিৎসকরা নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে তার চিকিৎসার পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করছেন। এর আগে অবশ্য বাইডেনের অফিস থেকে জানানো হয়েছিল যে তারা চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সব ধরনের চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন।