ঢাকাWednesday , 19 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

শৈশবের দুঃসহ স্মৃতি মুছে ফেললে কমে ব্যর্থতার ভয়


August 19, 2026 4:15 am
Link Copied!

পোল্যান্ডের ওয়ারশতে অবস্থিত এসডব্লিউপিএস ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, শৈশবের কোনো তিক্ত স্মৃতি বা সমালোচনার অভিজ্ঞতা যা বড় হওয়ার পরেও ব্যর্থতার ভীতি হিসেবে গেঁথে থাকে, বিশেষ থেরাপির মাধ্যমে তা থেকে মুক্তি পাওয়া সম্ভব। ফ্রন্টিয়ার্স ইন সাইকোলজি জার্নালে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, কল্পনাশক্তি ব্যবহার করে স্মৃতির পুনর্লিখন বা পরিবর্তন করলে মানুষের মনের ওপর সেই তিক্ত অভিজ্ঞতার প্রভাব কমে যায়।

গবেষণাটি পরিচালনায় যুক্ত ছিলেন এসডব্লিউপিএস ইউনিভার্সিটি এবং নেন্সি ইনস্টিটিউট অফ এক্সপেরিমেন্টাল বায়োলজির বিশেষজ্ঞরা। ১৮ থেকে ৩৫ বছর বয়সী ১৮০ জন তরুণ-তরুণীর ওপর এই পরীক্ষা চালানো হয়। অংশগ্রহণকারীদের বিভিন্ন সেশনের মাধ্যমে শৈশবে পাওয়া সমালোচনা বা অবহেলার স্মৃতিগুলোকে কল্পনা করতে বলা হয়।

পরীক্ষায় একটি গ্রুপকে ‘ইমেজেরি রিসক্রিপ্টিং’ নামক পদ্ধতি প্রয়োগ করা হয়। এতে অংশগ্রহণকারীরা তাদের পুরনো সেই দুঃসহ স্মৃতিতে একজন ‘রক্ষাকর্তা’ বা সমর্থককে কল্পনা করেন, যিনি সমালোচনাকারী ব্যক্তির মুখোমুখি হন এবং শিশুকে সহায়তা প্রদান করেন। গবেষকরা লক্ষ্য করেন, এই প্রক্রিয়ায় যখন রোগী কোনো অকল্পনীয় বা বিস্ময়কর ইতিবাচক ঘটনার মুখোমুখি হয়, তখন তাদের মস্তিষ্ক পুরনো ভয়ংকর স্মৃতির বদলে নতুন ও নিরাপদ স্মৃতি গ্রহণ করতে শুরু করে।

গবেষণার সহ-লেখক জুলিয়া বাকজেক জানান, নিয়মিত থেরাপির ফলে অংশগ্রহণকারীদের ব্যর্থতার ভয়, অপরাধবোধ ও মানসিক চাপ উল্লেখযোগ্যভাবে কমেছে। তিন ও ছয় মাস পরের ফলো-আপে দেখা গেছে, এই মানসিক পরিবর্তন দীর্ঘস্থায়ী। গবেষকদের মতে, শৈশবের স্মৃতিগুলো স্থায়ী বা অপরিবর্তনীয় নয়, বরং সঠিক কৌশল অবলম্বনে সেগুলোকে ভিন্নভাবে প্রক্রিয়াজাত করা সম্ভব।