ঢাকাSunday , 20 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

বিভ্রান্তি এড়াতে আনুষ্ঠানিক বিবৃতি দিল আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

Link Copied!

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আদ-দ্বীন উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালকে ঘিরে প্রচারিত কোনো বক্তব্যের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের সম্পৃক্ততা নেই বলে জানানো হয়েছে। একই সঙ্গে এসব বক্তব্যকে হাসপাতালের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে গণ্য না করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। শুক্রবার (২৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আদ-দ্বীন উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতাল এ তথ্য নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি হাসপাতাল-সংশ্লিষ্ট কিছু বক্তব্য প্রচারিত হওয়ার বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। তবে এসব বক্তব্যের সঙ্গে আদ-দ্বীন উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতাল বা এর কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা নেই। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আদ-দ্বীন ফাউন্ডেশন এবং এর আওতাধীন সব প্রতিষ্ঠান দেশের প্রচলিত আইন, সংবিধান ও সরকারি নীতিমালা মেনে পরিচালিত হয়। বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে কার্যক্রম পরিচালনায় প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।

বিভ্রান্তি এড়াতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, বিভিন্ন মাধ্যমে প্রচারিত বক্তব্য বা মতামতকে হাসপাতালের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচনা করা উচিত নয়। সংবাদ বিজ্ঞপ্তিটিতে আদ-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তারিকুল ইসলাম মুকুলের স্বাক্ষর রয়েছে।