ঢাকাThursday , 1 October 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

মধ্যবয়সে শরীরচর্চা ও রক্তশর্করা নিয়ন্ত্রণে রাখলে বার্ধক্যে ভালো থাকে মস্তিষ্ক

Truth Post
August 17, 2026 10:45 am
Link Copied!

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের স্যান আন্তোনিওতে ইউনিভার্সিটি অব টেক্সাস হেলথ সায়েন্স সেন্টারের গবেষকরা দীর্ঘমেয়াদী গবেষণার ভিত্তিতে জানিয়েছেন, মধ্যবয়সে শারীরিক সক্রিয়তা এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা মস্তিষ্ককে দীর্ঘ সময় কার্যকর রাখতে সহায়তা করে। এই গবেষণার ফলাফল আলঝেইমারসহ স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়া রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গবেষণায় স্যান আন্তোনিওর ৪০২ জন অংশগ্রহণকারীর স্বাস্থ্যতথ্য বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্যে ৫২ শতাংশ হিস্পানিক বংশোদ্ভূত এবং বাকিরা অ-হিস্পানিক শ্বেতাঙ্গ। অংশগ্রহণকারীদের গড় বয়স ছিল প্রায় ৫৮ বছর। গবেষকরা লক্ষ্য করেছেন যে, শারীরিক সক্রিয়তা ও রক্তে শর্করার নিয়ন্ত্রণের প্রভাব বিভিন্ন জাতিগোষ্ঠীর ক্ষেত্রে ভিন্নভাবে কাজ করে।

গবেষণায় দেখা গেছে, হিস্পানিক বংশোদ্ভূত ব্যক্তিদের ক্ষেত্রে শারীরিক ব্যায়াম মস্তিষ্কের সক্ষমতা ধরে রাখতে বেশি কার্যকর। অন্যদিকে, অ-হিস্পানিক শ্বেতাঙ্গদের ক্ষেত্রে রক্তে শর্করার মাত্রা (ফাস্টিং গ্লুকোজ) কম রাখা মস্তিষ্কের ক্ষয় ধীরগতিতে করার সঙ্গে সরাসরি সম্পর্কিত।

গবেষক দলের প্রধান ড. ক্লডিয়া সাতিজাবাল জানান, কার্ডিওভাসকুলার বা হৃৎপিণ্ড সংক্রান্ত স্বাস্থ্যের উন্নতি ঘটিয়ে বার্ধক্যের মস্তিষ্কজনিত জটিলতা ও ডিমেনশিয়ার মতো জনস্বাস্থ্যের ঝুঁকি কমানো সম্ভব। বিশেষ করে উচ্চ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য জীবনযাত্রায় এই পরিবর্তনগুলো অত্যন্ত জরুরি।

এই গবেষণায় অংশগ্রহণকারীরা আগে থেকেই স্যান আন্তোনিও হার্ট স্টাডি ও স্যান আন্তোনিও লম্বিটিউডিনাল স্টাডি অব এজিং প্রকল্পের সাথে যুক্ত ছিলেন। দীর্ঘ সময় ধরে তাদের বুদ্ধিবৃত্তিক সক্ষমতা ও স্বাস্থ্যতথ্য পর্যালোচনার মাধ্যমে গবেষকরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, মধ্যবয়সের কার্ডিওভাসকুলার স্বাস্থ্যই পরবর্তী জীবনে মস্তিষ্কের বয়সের ধারা নির্ধারণ করে দেয়।