ঢাকাFriday , 16 October 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

পেঁয়াজের খোসা ফেলে না দেওয়ার তিনটি কারণ

Truth Post
August 6, 2026 11:00 am
Link Copied!

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ ডট কম পেঁয়াজের খোসা ফেলে না দেওয়ার পরামর্শ দিয়েছে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং প্রদাহ কমানোর মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারের কারণে এই খোসা ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়েছে। পেঁয়াজের খোসায় থাকা উপাদানগুলো স্বাস্থ্যের জন্য কেন কার্যকর তা নিচে আলোচনা করা হলো।

পুষ্টিগুণ ও উপকারিতা

পেঁয়াজের খোসায় প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা শরীরের কোষকে সচল রাখতে সাহায্য করে। অনেক ক্ষেত্রে রান্নার সময় সূপ বা ঝোলে এই খোসা ব্যবহার করলে খাবারের পুষ্টিমান বৃদ্ধি পায়।

প্রদাহ হ্রাস

পেঁয়াজের খোসায় কুয়ারসেটিন নামক এক ধরণের ফ্ল্যাভোনয়েড থাকে, যা শরীরের অভ্যন্তরীণ প্রদাহ কমাতে কার্যকর ভূমিকা রাখে। নিয়মিত সঠিক উপায়ে এর ব্যবহার হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ব্যবহার পদ্ধতি

খোসাগুলো সরাসরি না খেয়ে এগুলো ধুয়ে ঝোল, স্ট্যু বা সূপ রান্নার সময় ব্যবহার করা যেতে পারে। রান্নার স্বাদ ও পুষ্টি বাড়াতে এটি একটি সহজ মাধ্যম হিসেবে কাজ করে।