ঢাকাThursday , 3 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু


September 3, 2026 4:45 am
Link Copied!

বাংলাদেশের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে নুর ইসলাম নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং বিকেল ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নুর ইসলাম মীরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন।

জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে নুর ইসলাম কারাবন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে কারাগারের হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নুর ইসলামের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জেল কর্তৃপক্ষ জানিয়েছে।

নুর ইসলাম সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গত ৩১ জুলাই গ্রেফতার হন। এরপর থেকেই তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।