ঢাকাFriday , 7 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

দেশের ৩০০ উপজেলায় ১৫ টাকা দরে পুষ্টিচাল বিতরণের সিদ্ধান্ত


August 7, 2026 7:30 pm
Link Copied!

বাংলাদেশের ৩০০ উপজেলায় ভিটামিন ও খনিজসমৃদ্ধ পুষ্টিচাল বা ফর্টিফায়েড রাইস বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬ আগস্ট) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যার মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৫৫ লাখ গ্রামীণ দরিদ্র ও অতি দরিদ্র পরিবারকে এই চাল দেওয়া হবে। প্রতি কেজি ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি করে ছয় মাস এই চাল বিতরণ করা হবে। এ কর্মসূচিতে মোট ৯ লাখ ৯০ হাজার মেট্রিক টন চাল বিতরণ করা হবে।

পুষ্টিচাল কী
পুষ্টিচাল হলো সাধারণ চাল, যাতে বিশেষ প্রযুক্তির মাধ্যমে শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান মেশানো হয়। এটি সাধারণ চালের মতোই দেখতে এবং একই পদ্ধতিতে রান্না করা যায়। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, এটি কোনো ওষুধ নয়, বরং সাধারণ চালের পুষ্টিমান উন্নত করার একটি পদ্ধতি।

কী থাকে এই চালে
সাধারণত পুষ্টিচালে আয়রন, ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি-১২ যোগ করা হয়। অনেক সময় এতে জিঙ্কও মেশানো হয়। এসব উপাদান শরীরে রক্ত তৈরিতে সহায়তা করে এবং রক্তস্বল্পতা প্রতিরোধে ভূমিকা রাখে। শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী নারী ও প্রবীণদের পুষ্টির চাহিদা মেটাতে এই চাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সরকারের উদ্যোগ
অপুষ্টি দূর করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা পুষ্টিচাল ব্যবহারের সুপারিশ করে আসছে। বাংলাদেশেও ধাপে ধাপে খাদ্যবান্ধব কর্মসূচি, ভিজিএফ, ভিজিডি ও স্কুল ফিডিংসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে পুষ্টিচাল অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পুষ্টিঘাটতি দূর হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।